দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ৭২ ঘন্টার ধর্মঘট প্রত্যাহার

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৮:২৬ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১০টায় ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিক ইউনিয়নের নেতারা।এর আগে ১.বাংলাদেশ শ্রম আইন ২০০৬,২০১৩ ও ২০১৭ সনের শিল্প সম্পর্কিত অধ্যাদেশ আইন দ্রুত বাস্তবায়ন করা,২.চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ও নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা,৩.গাড়ীর কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের নামে যত্রতত্র পুলিশ হয়রানি বন্ধ করা সহ পৌরটলের নামে সড়কে চাঁদাবাজী ও শ্রমিক হয়রানী বন্ধকরার দাবীতে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর জেলা শ্রমিক ইউনিয়নের নির্দেশ মোতাবেক ঘোড়াঘাট উপজেলা শ্রমিক ইউনিয়ের (রেজি নং-২৪৫) কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি আদায়ে বুধবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।

পরে দিনাজপুর জেলা  ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন সহ অন্যান্য নেতারা মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠকে বসেন দিনাজপুর জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন। সেখানে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নিজেদের চার দফা দাবি নিয়ে আলোচনা করেন তারা। দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সকাল থেকে জেলায় স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করছে।

বিষয় টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানা শ্রম কল্যাণ উপকমিটি রেজি নং -২৪৫’র সভাপতি মোঃ মুরাদ হোসেন।