সাপাহারে বিডি ক্লিন’র পরিচ্ছন্নতা অভিযান

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে বিডি ক্লিন’র পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে বিডি ক্লিন সাপাহার শাখার আয়োজনে উপজেলা সদরের জিরোপয়েন্ট ও নিউ মার্কেটের সামনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সংগঠনের নির্ধারিত শপথ পাঠ শেষে পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন ঘোষনা করেন সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও মনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনির। এসময় যুব মহিলালীগের সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক নূরে জান্নাত ময়না, অনিক চৌধুরী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিডি ক্লিন’র সদস্যগন উপস্থিত ছিলেন।

বিডি ক্লিন’র এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।