মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক-১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৯:৩০ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌর এলাকা নবীনগরে ১২৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ।

বুধবার(৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার নবীনগর ২নং পৌর ওয়ার্ডের মৃত মজিদ লিডাররের ছেলে সোলায়মান বাদশা(৩৫) নামে ওই মাদক ব্যবসায়ীকে ১২৫পিস ইয়াবাসহ আটক করা হয়। 

পরে আটককৃতকে মাদকদ্রব্যসহ মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার বলেন, অবৈধ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত দেশের যুব সমাজকে ধ্বংস করছে। তারা মাদকের মাধ্যমে দেশকে হুমকির মুখে ফেলছে। মাদক ব্যবসার সাথে সম্পৃক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। 

মাদক ব্যবসায়ীদের কখনো ছাড় দেওয়া হবে না। এ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকবে।