রাজশাহীতে পুলিশের অভিযানে ২টি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ গ্রেফতার ১

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৮:২৩ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

রাজশাহীতে পুলিশ অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ চোরাকারবারী বশির আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২ টার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী যাত্রীবাহি বাস একতা পরিবহনে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ রাতে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে একতা পরিবহনে তল্লাশী চালায়। এসময় ঐ বাসে থাকা যাত্রী বশিরের ট্রাভেল ব্যাগ থেকে ২টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে,বশির আহম্মেদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছে।তার বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।