গুইমারায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৮:০২ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় জুমেন ত্রিপুরা(২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শনিবার(১১ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাইল্যাছড়ি রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুমেন ত্রিপুরা ওই এলাকার রুহিদা ত্রিপুরা ও বিনলক্ষী ত্রিপুরার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধার পর পারিবারিক কলহের জেরে নিজ বাড়ির পাশে কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ধারনা করা হচ্ছে। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।