চিলমারীতে ২টি শুশুক উদ্ধার, জরিমানা ২জনকে

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি:
এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি: এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ন, ২৪ জুন ২০২১ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬



 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা এলাকা থেকে বৃহস্পতিবার(২৪জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানা পুলিশ রমনা এলাকা থেকে মৃত অবস্থায় ২টি শুশুক উদ্ধার করেন। এবং ক্রেতা সুজন চন্দ্র ও পরিবহনকারী আম্বার আলীকে আটক করেন ।


পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আটককৃতদের দোষী সাব্যস্ত করে ক্রেতার ৫ হাজার ও পরিবহনকারীর ৫ হাজার টাকা জরিমানা করেন।


ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশের সহযোগিতায় বন বিভাগ উপজেলা প্রশাসন অফিসের মাঠে মৃত শুশুক দু’টিকে মাটিচাপা দেয়া হয়েছে।