রাঙামাটির বাঘাইছড়িতে বিদুৎপৃষ্টে যুবকের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২১ | আপডেট: ৬:১১ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় মোঃ লোকমান হোসেন(২১) পিতা মো. নুরু, পাকা বাড়ি নির্মাণে কাজে আসে একই গ্রামের আব্দুস সালাম এর বাড়িতে। পাকা বাড়ি নির্মাণ কাজে ব্যবহারের জন্য কাচালং নদী থেকে পানি সংগ্রহে মটর স্থাপন করা হয়েছিলো কিন্তু পানি সরবরাহ না হওয়ায় নদীতে নেমে মটরে ত্রুটি আছে কিনা দেখতে যায় লোকমান হোসেন। মটরে হাত দিতেই শক লেগে। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে রাবেতা হসপিটালে (লংগদু) নিয়ে যায়, দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

বাদ আছর মৃতের জানাজা পড়ানো হবে।