রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিপুল পরিমাণ গাজাঁসহ নারী আটক

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২১ | আপডেট: ৯:৩১ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাজাঁসহ রওশনয়ারা(৪৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার(৩০ নভেম্বর) সন্ধা ৭টার দিকে মাষ্টার পাড়া এলাকায় ইমান আলীর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের একটি দল তাকে আটক করে।

সে উপজেলার মাষ্টার পাড়া এলাকার ইমান আলীর স্ত্রীইমান আলী পালিয়ে গেলে তার স্ত্রীর উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১কেজি ৭৫০গ্রাম গাঁজা, গাজাঁ মাপার ডিজিটাল মেশিনসহ ইমান আলীর স্ত্রী রওশনয়ারাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, তারা স্বামী স্ত্রী ২জনেই দীর্ঘদিন গোপনে গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। 

বাঘাইছড়ি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।