কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

“সবাই মিলে বাঁধবো জোট, বাল্য বিবাহ করবো রোধ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে প্রাথমিকভাব বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার হেলিপ্যাড মাঠে আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে রাজারহাট উপজেলা প্রশাসন। এতে সহযোগীতা করে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প।  

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ। এসময় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, জেলা শিক্ষা অফিসার শামছুল হক, রাজারহাট থানার ওসি রাজু সরকার, আরডিআরএস এর প্রধান উন্নয়ন সম্বয়কারী আব্দুস সামাদ, প্লান ইটারন্যাশনাল বাংলাদেশ প্রকল্পের সম্বয়কারী নজরুল ইসলাম চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী কাজী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। 

পরে বাল্য বিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে সংকলক শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।