পত্নীতলায় মনোনয়ন দাখিল করলেন মোশারফ চৌধুরী

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৪:১০ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পত্নীতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করলেন নৌকার প্রার্থী মোশারফ হোসেন চৌধুরী। মনোনয়ন জমা দিয়ে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

আজ দুপুরে সমর্থকদের নিয়ে পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসারের কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। 

মোশারফ হোসেন চৌধুরী পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। পারিবারিক ভাবেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। নৌকা প্রতীক উপহার দেওয়ায় সভানেত্রীর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। 

এদিকে পত্নীতলা ইউনিয়নে আওয়ামী লীগের আরো বেশ কয়েক জনসহ স্বতন্ত্র হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।