পত্নীতলায় ঘাতক ট্রাকে কেড়ে নিলো যুবকের প্রাণ

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২২ | আপডেট: ৫:৪৮ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকুজ্জামান হেলাল ( ৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে ।

নিহত আতিকুজ্জামান হেলাল উপজেলার খান্দইয় গ্রামের মৃত নজিবুর রহমান ছেলে থানা ও হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার (১৯ জানুয়ারি) আনুমানিক বিকাল ৪ টার দিকে নজিপুর - সাপাহার আনঞ্চলিক সড়কের আত্রাই নদীর পশ্চিম পার্শে ক্ষুদ্র নৃগোষ্ঠী ভবন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আতিকুজ্জামান মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছাল একটি পিকআপ তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গেলে অপর একটি ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে যায় সে এতে চাকার নিচে পিষ্ট হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পত্নীতলা থানার উপ পুলিশ পরিদর্শক আবু সাঈদ বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।