পীরগাছায় গ্রীন ভয়েসের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২১ | আপডেট: ৭:৪৪ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

গ্রীন ভয়েস পীরগাছা উপজেলা টিমের উদ্যোগে মাস্ক ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৩জুলাই) সকালে রংপুরের পীরগাছা উপজেলার হাউদারপাড় বাজার সংলগ্ন শাহ্ আমানত কোল্ড স্টোরেজ এর সামনে পথচারীদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি জনগণকে করোনার স্বাস্থ্যবিধি সম্পর্কে জানানো হয়।

এসময় মাস্ক বিতরণ, নিরাপদ দূরত্ব বজায় রাখা,করোনা আক্রান্ত রোগীকে হেয় করে না দেখা ও তাদের সার্বিক খবরাখবর রাখার কথা বলেন। জেলা সভাপতি সোহানুর রহমান সোহানের দিক নির্দেশনায়, মাস্ক ও জনসচেতনতায় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম, শাহীন মির্জা সুমন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রমজান আলী, ইফতেখার রুদ্র, বেলাল হোসেন, সাব্বির আহমেদসহ সংগঠনের আরো অনেকে।