সাপাহারবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মনিরুল

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২১ | আপডেট: ৪:০৭ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, সাপাহার, নওগাঁ।

করোনা মহামারী লগ্নে চলে এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল আযহা। আর এই ঈদকে সাসনে রেখে সাপাহার উপজেলার সকল স্তরের মানুষকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিডি দর্পন ২৪.কম এর সাপাহার প্রতিনিধি ও সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম।

করোনাকালীন সময়ে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঈদ পালনের জন্য অনুরোধ করেন তিনি। এই কোরবানীর মধ্যে দিয়ে দূর হোক মহামারী করোনা ভাইরাস সৃস্টিকর্তার নিকট এমনটাই প্রার্থনা করেন তিনি।

এছাড়াও কোরবানীকৃত পশুর বর্জ্য ও রক্ত নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আহ্বান জানান তিনি।