পীরগাছায় নতুন করে করোনা শনাক্ত ১২

একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২১ | আপডেট: ১:৫৭ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬

রংপুরের পীরগাছায় গত ২৪ ঘণ্টায় ২৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তারা হলেন উপজেলার সদর ইউনিয়নের তালুক ইসাদ গ্রামের আসলাম উদ্দিন (৭০), লিমন মিয়া (৩৮) ও আব্দুল হাকিম (৫৮), বড় পানসিয়া গ্রামের লায়লা বেগম (৩৪), ফরিদ উদ্দিন ও হাবিবা আক্তার (২৮), অনন্তরাম গ্রামের ইলিয়াস (২৭), গুয়াবাড়ী গ্রামের আসাদুজ্জামান (৬০), তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামের আয়শা সিদ্দিকা (২৬) ও রামগোপাল গ্রামের সুমি বেগম, অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামের জোনায়েদ (২৬) এবং মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের রেজাউল করিম (৪২)।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, পীরগাছা উপজেলায় গত বছরের ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৩৬১ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮৩ জন । চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৮জন।