সাপাহারে বিডি ক্লিন’র উদ্যেগে পরিচ্ছন্নতা অভিযান

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২১ | আপডেট: ৬:১০ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬




“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহরে বিডি ক্লিন’র উদ্যেগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট শহীদ স্মৃতিস্তম্ভের চারদিকে বিডি ক্লিন সাপাহার শাখার উদ্যেগে আগাছা পরিস্কার করা হয়। এসময় উপস্থিত থেকে পরিস্কার পরিচ্ছন্নতার শুভ উদ্বোধন ঘোষনা করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী ।

পরে বিডি ক্লিন সাপাহার শাখার সমন্বয়ক বোরহান সুলতানের নের্তৃত্বে পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়। এসময় বিডি ক্লিন সাপাহার শাখার অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।