সাপাহারে অপরাধ রোধে বিট পুলিশিং কমিটির আলোচনা সভা

মনিরুল ইসলাম,  সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২১ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬

নওগাঁর সাপাহারে অপরাধ দমনে ৪ নং আইহাই ইউনিয়ন বিট পুলিশিং কমিটির আলোচনা সভা   অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ৪ নং আইহাই ইউনিয়ন পরিষদে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের আলোকে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার। 

এসময় উপস্থিত ছিলেন আইহাই ইউনিয়ন শাখা আ'লীগের  সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল,  মানবিক বাংলাদেশ সোসাইটির সাপাহার উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার রাসেল সহ বিভিন্ন ওয়ার্ড সদস্য, পুলিশ সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।