ধামইরহাটে পল্লী মাতৃকেন্দ্রে সুদমুক্ত ঋণ প্রদান

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২১ | আপডেট: ৮:১৬ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

নওগাঁর ধামইরহাটে উপজেলা সমাজসেবা দপ্তরের বাস্তবায়নে পল্লী মাতৃকেন্দ্রে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।   ৩১ আগস্ট বিকেল ৪ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আগামী ১ বছরের জন্য দক্ষিন চকযদু পল্লী মাতৃকেন্দ্র গ্রাম উন্নয়ন সমিতি’র ১০ জন নারী সদস্যকে ১৫ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা। এ সময় ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হোসেন, সভানেত্রী নাজমা পারভীন, সম্পাদিকা সুমি আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা জানান, শুধু মাত্র নারী সদস্যদের সংগঠন পল্লী মাতৃকেন্দ্র উপজেলার প্রতিটি ইউনিয়নে রয়েছে, মাত্র ১০% সার্ভিস চার্জসহ এই ঋণ বছরে পরিশোধের সুযোগ পাবেন।