পলাশবাড়ীতে প্রজন্ম তরুণ সংঘের উদ্যাগে হুইল চেয়ার বিতরণ

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৭:১৬ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের এক অসহায় পরিবারের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী ছেলে (৯) কে একটি হুইল চেয়ার তুলে দিয়েছে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

গতকাল ১২ সেপ্টেম্বর রবিবার মহৎ এ কাজে তাদের পাশে দাঁড়িয়েছেন অল ম্যাক্স মাস্ক কোম্পানির চেয়ারম্যান নাদিয়া মিশু, বাংলাদেশ নৌ পুলিশের সিনিয়র সহ- পুলিশ সুপার হাজী হেলাল উদ্দিনসহ পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের সকল সদস্যরা।

অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডল আলিফ দৈনিক আলোকিত সকাল ও সাপ্তাহিক খোলাহাওয়া পত্রিকার প্রতিনিধিকে জানান, আমরা মানবসেবায় সর্বদা কাজ করে যাচ্ছি আগামীতেও মানবতার সেবায় কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে মানবতার সেবায় উক্ত সংগঠনটি বিভিন্ন সেবামূলক কর্মকান্ড চালিয়ে আসছেন।