সাপাহারে ব্যক্তি উদ্যগে গাড়ী রাখার স্থান সংস্কার

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

নওগাঁর সাপাহারে বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম মনিরের ব্যক্তিগত উদ্যেগে গাড়ী রাখার স্থান সংস্কার করা হয়েছে। 

সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও মধুইল বাজার সমিতির সভাপতি মনিরুল ইসলাম বলেন,  "মধুইল বাজার এলাকার বিভিন্ন গাড়ীগুলো রাখার স্থানটি সামান্য বৃষ্টিতে পানি জমে থেকে কর্দমাক্ত হয়ে গাড়ী রাখা সহ লোক চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। যাতে করে লোকজনের ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। এটি দেখার পরে আমি নিজ উদ্যেগে খোয়া ও রাবিশ ফেলে খাল-ডোবা গুলো ভরাট করছি।"

বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলামের এ ধরণের মহতি উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।