পত্নীতলায় আইন - শৃংখলা কমিটির মাসিক সভা

মাসুদ রানা  ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১:০১ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

নওগাঁর পত্নীতলায় আইন - শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সোমবার সকাল সাড়ে ১০ টায়  উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামসুল আলম শাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা,  সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, আবুল কালাম আজাদ, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, বিভিন্ন অফিস কর্মকর্তা প্রমূখ। সভায় আইন- শৃংখলার সার্বিক আলোচনায় নজিপুর বাসষ্ট্যান্ড চার মাথায় রাস্তার উপর অস্থায়ী স্থাপনা দিয়ে জনদূর্ভোগ বাড়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন।