পত্নীতলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মাসুদ রানা  ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৩:৪০ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬

গতকাল মঙ্গলবার পত্নীতলা উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে “ তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার”  পতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ সভা কক্ষে ্বিশেষ অতিথি  ছিলেন পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামসুল আলম শাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা,  সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, সমাজ সেবা অফিসার সুলতান আহম্মেদ , কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, বিভিন্ন অফিস কর্মকর্তা প্রমূখ।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।