বাঘাইছড়িতে বিলের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:২৮ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার উগলছড়িতে বিলের পানিতে ডুবে তনক চাকমা(৬) নামে ১শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে উগলছড়ি বিলে পড়ে তলিয়ে যায় শিশুটি। 

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত তনক চাকমা উগলছড়ি এলাকার সুশীল কুমার চাকমার ছেলে।

একমাত্র ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেনা তার পরিবার। প্রতিবেশীদের মাঝেও নেমে আসে শোকের ছায়া।