খাগড়াছড়ির কুমিল্লাটিলা আইডিয়াল হাইস্কুলের জেএসসি-এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২১ | আপডেট: ১:৩৫ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬

খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লাটিলা আইডিয়াল হাইস্কুল এর জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১০ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ (সাইফুল)।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সিনিয়র আইনজীবি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান বাংলায় ইসলাম শিক্ষা মিশন কেন্দ্রীয় কমিটি, অধ্যক্ষ মুহাম্মদ শাহ জালাল আল ক্বাদরী(রাহিঃ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক বাংলায় ইসলাম শিক্ষা মিশন মো: মাহামুদুল হাছান সাহেব, এডভোকেট আকতার উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি খাগড়াছড়ি, মানিক মিয়া পাটওয়ারী ২নং পৌর কাউন্সিলর খাগড়াছড়ি। ​

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।