রাজশাহীতে বাড়ি পোড়া পরিবারের মাঝে সত্যের জয় সামাজিক সংগঠনের কম্বল বিতরণ

রাজশাহী থেকে ফিরে মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
রাজশাহী থেকে ফিরে মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি রাজশাহী থেকে ফিরে মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:৩৪ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

রাজশাহী নগরীতে সম্প্রতি অগ্নিকাণ্ডে বাড়ি পোড়া পরিবারগুলোর মাঝে সত্যের জয় সামাজিক সংগঠন কম্বল বিতরণ করেছে। গতকাল দুপুর ৩:৩০ মিনিটে রাজশাহী নগরীর হোসনিগঞ্জ এলাকায় বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় ফায়ার সার্ভিস এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার পরপরই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে সত্যের জয় সামাজিক সংগঠন নামক একটি সামাজিক সংগঠন এর সভাপতি মোঃ সালাউদ্দিন খান সোহাগ,সাধারণ সম্পাদক মোঃ নাইম হোসেন ও কার্যনির্বাহী সদস্য মোঃ আরিফুল ইসলাম রোমান ঘটনাস্থলে যান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এ বিষয়ে রাসিক ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান বলেন, সত্যের জয় সামাজিক সংগঠন একটি ভালো কাজ করেছেন, কাজটি প্রশংসার দাবি রাখে। তিনি আরো বলেন ঘটনাস্থল আমি নিজেও পরিদর্শন করে এসেছি এবং তাদের বাসা বাড়ি নির্মাণের জন্য দুই বান্ডিল টিন দিয়েছি এবং কিছুদিনের খাবারের জন্য কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সালাউদ্দিন খান সোহাগ বলেন, আমরা গরীব অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে সব সময় থাকতে চাই এবং তাদের জন্য কিছু করতে চাই ; এ সময় সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।