ধামইরহাট পৌরসভার উদ্যোগে ১৫৬ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ন, ২৩ জুন ২০২২ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৬

নওগাঁর ধামইরহাটে পৌরসভার উদ্যোগে রাতের আধারে গ্রামীন রাস্তা আলোকিত করতে ১৫৬ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।২৩ জুন বেলা ১১ টায় আমাইতাড়া মোড়ে ১ম পর্যায়ের ৪০ সোলার প্যানেল বিশিষ্ট স্ট্রীট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মুক্তাদিরুল হক মুক্তা।এ সময় কাউন্সিলর মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, কাউন্সিলর আমজাদ হোসেন, কাউন্সিলর একরামুল হক, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন সুলতানা কানন ও মিনুয়ারা, আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. জহুরুল ইসলাম, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।