ধামইরহাটে থানা পুলিশ কর্তৃক ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গেফতার

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২২ | আপডেট: ৮:৫০ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৬

নওগাঁর ধামইরহাটে দুই বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।  বিশেষ ট্রাইবুন্যালে রায় হওয়ায় দীর্ঘদিনের এই পলাতক আসামীকে হন্নে হয়ে খুজছিল থানা পুলিশ। ৪ ডিসেম্বর রাতে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হককাজীর নেতৃত্বে এস.আই নাজমুল হক বিপিএম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উপজেলার শল্পী বাজার এলাকা থেকে রুপনারায়নপুর গ্রামের  মো. আব্দুলের ছেলে মো. রায়হান কে  আটক করা হয়।

ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোজাম্মেল হক কাজী জানান, ২ বছরের দন্ডপ্রাপ্ত আসামী  রায়হান দীর্ঘদিন যাবত পলাতক ছিল। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক তাকে গ্রেফতার পূর্বক ৫ ডিসেম্বর সকালে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।