ঘোড়াঘাট শাখা টিএমএসএস এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর যৌথ উদ্দ্যোগে খাদ্যসামগ্রী বিতারণ

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২১ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হত দরীদ্র ও কর্মহীন মানুষের মাঝে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং টিএমএসএস ঘোড়াঘাট শাখা দিনাজপুরের যৌথ উদ্দ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১:৩০ ঘটিকায় ঘোড়াঘাট শাখার নিজস্ব অফিসে এ খাদ্যসামগ্রী বিতরণ করে। 

এসময় ৩ শতাধিক পরিবারের মধ্যে ৯ প্রকারের খাদ্যসামগ্রী বিতারণ করা হয়।যার মধ্যে চাল ২০কেজি,ডাল ২কেজি,লবণ ২কেজি,পিয়াজ ২কেজি,সয়াবিন ১কেজি,আলু ৫কেজি,মুড়ি ১কেজি,সাবান ২পিস এবং বিউটি সোপ ৩পিস প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিতারণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেউল আলম,পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন,টিএমএসএস এর পরিচালক মাহবুবুর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান মিয়া ও জোন প্রধান মাসূদুর রহমান সহ অনেকে।