রব নিউজ বাংলাদেশ

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সফলতার এক বছর

আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি | প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন সফলতার এক বছর পূর্ণ করেছেন।

তিনি এ উপজেলায় গত ৩ জুন ২০২০ যোগদান করেন। তার সফলতার এক বছর পূর্ণ করার পর ৩ মাস চলছে। 

তিনি তার সততা, কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে পলাশবাড়ী উপজেলার সর্বশ্রেনী পেশার মানুষের মন জয় করে নিয়েছেন। সরকারি একজন আমলা হিসেবে তিনি সদাহাস্যজ্জল এবং সাদামনের মানুষ। 

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন যোগদানের পর থেকে নিয়মিত মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং করছেন। এছাড়াও তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিন পরিদর্শন করেন।

ভূমিহীন ও গূহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর নির্মাণ কাজ সফল ভাবে বাস্তবায়ন করেছেন। যার প্রমাণ মেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ঘরগুলো। 

করোনা মহামারীর সময় উপজেলার অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শীতের সময় রাত জেগে গভীর রাতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

যৌতুক ও বাল্যবিবাহ রোধ, করোনাকালীন মৃত ব্যক্তির বাড়ী খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ পালনসহ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান নয়ন এক বছর পূর্ণ করেছেন। এছাড়াও জনসাধারণের অভিযোগগুলো বিরক্ত না হয়ে মন দিয়ে শুনে তা তড়িৎ নিরসনের ব্যবস্থা করেন।

পরবর্তী খবর

ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষন মহড়া

| প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৩

নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বেলা ১১ টায় থানা চত্বরে বিভিন্ন সময়ে আকস্মিক অগ্নিকান্ডেৃ বিচলিত না হয়ে  কিভাবে সহজেই আগুন নেভানো যায়, সে বিষয়ে কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব অফিসার মোঃ ছয়ফুল ইসলাম ও লিডার শফিউল ইসলাম। অগ্নি নির্বাপন কৌশলগত প্রশিক্ষণে অংশ নেন ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল গনি, সাব ইন্সপেক্টর আব্দুল মমিন, মাসুদ রানা, মোকারম হোসেনসহ সকল ফোর্সসহ গৃহিনী নাসিমা পারভীন প্রমুখ। জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গুরুত্বপূর্ণ স্থানে এই অগ্নি নির্বাপন মহড়া পরিচালিত হয়ে থাকে বলে সাব অফিসার ছয়ফুল ইসলাম জানান। এই কার্যক্রম কে আরও বেগবান করতে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে গ্রাম পর্যায়েও এই মহড়া পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পরবর্তী খবর

বিশেষ অভিযানে ৬টি মামলার সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ

| প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৩

নওগাঁর ধামইরহাট থানা পুলিশ কর্তৃক একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফকৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট ও পত্নীতলা থানাসহ মোট ৬টি মামলা রয়েছে, যার ৫টিতে সাজা প্রদান করেছে বিজ্ঞ  আদালত।
জানা গেছে, ৩ এপ্রিল সকাল ৯ টায় ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই হারুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৫টি সি’আর সাজা পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানা’র আসামী ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাশিপুর গ্রামের ইছাম উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৪৫) কে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, মাননীয় নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ৫টি সাজাপ্রাপ্ত ও ১টি ওয়ারেন্টভুক্ত আসামী মোখলেছুর রহমানকে গ্রেফতার করে ৪ এপ্রিল সকালে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, উক্ত আসামী দীর্ঘদিন ঢাকায় আত্নগোপন করে ছিল।

পরবর্তী খবর

ধামইরহাটে প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক ৪শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ

| প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৩


নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৪শত পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভারসহ মোট ৪শত পরিবারে ভেড়া বিতরণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ উপলক্ষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ভেড়া বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ ডা. মো. ফরহাদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার মো. বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী প্রমুখ। অনুষ্ঠানে ৪শত পরিবারের প্রত্যেককে ২টি করে ভেড়া, বাসস্থানের জন্য দুইটি ঢেউটিন, ৫টি প্লাস্টিকের মাচা ৪টি আরসিসি পিলার ও খাদ্য সামগ্রী হিসেবে ২৭ কেজি দানাদার খাদ্য প্রদান করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার কৃষিবিদ ডা. মো. ফরহাদ হোসেন জানান, প্রকল্পের দ্বারা সমন্বিত পদ্ধতিতে প্রাণিসম্পদ উৎপাদন ব্যবহারের মাধ্যমে সমতল অঞ্চলের অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃস্টির  মাধ্যমে দারিদ্র বিমোচন, আমিষের চাহিদা পূরণ হবে এবং তাদের জীবন মান উন্নয়ন ঘটবে ও দারিদ্রতা  হ্রাস পাবে।



পরবর্তী খবর

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

| প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৩

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি’র পক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ । পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, ধামইরহাট থানা,উপজেলা প্রেস ক্লাব, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি- বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৮ টায় সরকারি এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন ও সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাকসুদুর রহমান বিদ্যুৎ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, সঞ্চালক সাবুবুর রহমান, প্যানেল মেয়র মেহেদী হাসানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সমময় সংক্ষিপ্ত আকারে ডিসপ্লে প্রদর্শণ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

পরবর্তী খবর

ধামইরহাটে রমজানে বাজার নিয়ন্ত্রনে ব্যবসায়ীদের সাথে ইউএনও’র মত বিনিময় সভা

| প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৩

নওগাঁর ধামইরহাটে আসন্ন রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বেলা ১১ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসদর থেকে আগত হোটেল, মুদি, ব্যকারিসহ বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীগণদের নিয়ে মত বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি সামসুজ্জোহা হাকিম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা, ব্যবসায়ী নেতা রুহুল আমিন, দেওয়ান জাহিদ হাসান, প্রবীন ব্যবসায়ী লুৎফর রহমান, আবুল খায়ের, হোটেল ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ইউএনও আরিফুল ইসলাম সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম -সাধনার মাসে কোন প্রকার অনিয়ম থেকে দুরে থাকার জন্য এবং পূর্বের ন্যায় পন্যের স্বাভাবিক মুল্যে বিক্রির নেওয়ার আহবান জানান। বাজার মনিটরিংয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান।

পরবর্তী খবর

ধামইরহাটে সামাজিক সুরক্ষা সেবা সমুহের বরাদ্দ বন্টন বিষয়ে ডাসকো ফাউন্ডেশনের আলোচনা সভা

| প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৩

নওগাঁর ধামইরহাটে সামাজিক সুরক্ষা সেবা সমুহের বরাদ্দ ও বন্টন ব্যবস্থাপনা বিষয়ে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট ইউনিয়ন পরিষদে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেক্স/ইপারের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম। ডাসকোর উপজেলা কর্মকর্তা রওনক লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবু নাসের আল আজাদি উজ্জল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, ফারুক হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুসা, আনোয়ার হোসেন, সাজেদুর রহমান,আজিজুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের সিডিও রাসেল হোসেন, জাহাঙ্গীর আলম, নির্মলা রানী রায় প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের কৃষি প্রনোদনা ও সামাজিক সুরক্ষা সেবার বরাদ্দের সুষম বন্টন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তী খবর

ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

| প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৩

নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়’এর এসএসসি পরীক্ষার্থী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরুস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২২ মার্চ সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ,  একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আলতাব হোসেন, একরামুল হক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ১৩টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৩ জন শিক্ষককে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরবর্তী খবর

ধামইরহাটে নতুন পাকা বাড়ী পেল ১৪০ ভুমিহীন পরিবার

| প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৩

সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিতে ২২ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৬টি ইউনিয়নের ১৪০টি পরিবারের দম্পতিদের হাতে নতুন বাড়ীর দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এরই মাধ্যমে ধামইরহাট উপজেলায় ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়। অনুষ্ঠানে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, বিএমডিএর’র সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান বিষয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং

| প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৩

নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ মার্চ বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হককাজী, উপজেলা কৃষি অফিসার তৌফিক  আল জুবায়ের, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সমবায় অফিসার হারুনুর রশীদ, মৎস্য অফিসার মো. আইয়ুব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম জানান, ৪র্থ পর্যায়ে উপজেলার আগ্রাদ্বিগুন, আলমপুর, উমার, জাহানপুর ইসবপুর ও খেলনা ইউনিয়নে মোট ১৪০টি ঘর নির্মান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৭টি জেলা ও ধামইরহাটসহ ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেনি) মুক্ত ঘোষনা করবেন। ইতিমধ্যেই এই উপজেলায় ৩য় পর্যায় পর্যন্ত ২৪৭টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং মানপুর গুচ্ছগ্রামে ৩৮টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।#


পরবর্তী খবর

ধামইরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত

| প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৩

নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সকাল ১০ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ক গ্রুপে ৬ ষ্ঠ থেকে ৮ম শ্রেণি, খ গ্রুপে ৯ম থেকে ১০ ও গ গুপে একাদ্বশ থেকে দ্বাদশ শ্রেনির সর্বমোট ১৬২ জন প্রতিযোগি  মেধা অন্বেষন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা পরিচালনা করেন নজিপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আলমগীর কবির, প্রভাষক ইব্রাহীম আলী, মো. সবুর হোসেন, মো. মেহেদী হাসান।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, সাংবাদিক আবু মুছা স্বপন উপস্থিত ছিলেন। ৪টি বিষয়ের উপর ও ৩টি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে মোট ১২ শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ জানান।