ভারত থেকে আসছে তরল অক্সিজেনের দ্বিতীয় চালান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২১ | আপডেট: ৩:৪৭ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬

ভারতীয় রেলের আরো একটি অক্সিজেন এক্সপ্রেস দেশে আসছে। শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে ভারত থেকে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে ।

সোমবার (২৭ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসছে।

এই চালানটি বাংলাদেশের তরল মেডিক্যাল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।