ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউপি’র নৌকার প্রার্থী সালেহ উদ্দিনের পথ সভায় মানুষের ঢল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৪:৩০ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রাদ্বিগুন ইউপি’র নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সালেহ উদ্দিনের বিজয় নিশ্চিতে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বিকেল ৪ টায় আগ্রাদ্বিগুন বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুিষ্ঠত পথ সভায় যেন মানুষের ঢল নামে। অনুষ্ঠানে নৌকার বিরোধীতা কারীদের আওয়ামী লীগ থেকে চিরতরে নির্বাসনে পাঠিয়ে দেয়া হবে হুশিয়ারি উচ্চারণ করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন বলেন, ‘আওয়ামী লীগে বিদ্রোহী বলে কোন কথা নেই, ব্যক্তি দেখে নয়, শেখ হাসিনার নৌকা প্রতীক দেখে ভোট দিন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সঞ্চালক মাওলা গোলাম কিবরিয়া খোকন, উপজেলা ছাত্রলীগ নেতা আহসান হাবীব পান্নু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পুনরায় জনগণের খাদেম হতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সালেহ উদ্দিন আহমেদ।