ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি সৌমেন-বাপ্পী সম্পাদক

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২২ | আপডেট: ১:৪৬ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বিকাল চারটায় ইসবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে ও সম্পাদক আজিম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আহসান হাবিব পান্নু, সম্মানিত অতিথি হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, বিশেষ  অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,  অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক ও পৌরসার প্যানেল মেয়র মেহেদী হাসান, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আনিছুর রহমান, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক তরিকুল ইসলাম জয় প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সন্ধা সাড়ে ৭ টায় সিলেকশনের মাধ্যমে  আগামী ১ বছরের জন্য সৌমিন কুমার কে সভাপতি ও বাপ্পী হোসেনকে সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।