ফুলবাড়ীতে ২০২১- ২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত

এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম
এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২২ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

ফুলবাড়ীতে ১৪ মার্চ সোমবার সকাল ১১:০০টায় বোয়াইলভীর টেকনিক্যাল এ ্যান্ড বিজনেস ম্যানেন্ট কলেজ হলরুমে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ক্লাস উদ্ধোধন ও নবীন বরণ অনুষ্ঠান ২০২২ এর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি মোহাম্মদ আলী শেখ, আব্দুর রহিম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।